সিসিক নির্বাচনে আসাদ উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল র‌্যালী

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

সিসিক নির্বাচনে আসাদ উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল র‌্যালী

Manual2 Ad Code

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সমর্থনে নগরীতে মোটরসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ জুন) বিকাল ৩টায় ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে থেকে র‌্যালীটি বের হয়। এরপর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

র‌্যালী থেকে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচনে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।

Manual3 Ad Code

র‌্যালীতে নেতৃত্ব দেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদি, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, সাজার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহিতুর রহমান রনি, শিল্প ও বানিজ্য সম্পাদক সায়েম উদ্দিন আল মামুন , ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত স্বপন, উপ সম্পাদক শাহাদত খান দবির , সদস্য দিবাকর দাস, ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী প্রমুখ।

এছাড়া র‌্যালীতে সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‌্যালিতে পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code