সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৮
দীর্ঘ ৪৫ বছর ধরে হাতে হাত রেখে প্রতিটি বাঁধা পেরিয়ে এসেছেন বলিউডের এই এভারগ্রিন জুটি৷ চার দশক আগে শুরু হয়েছিল তাদের এই পথ চলা৷ অমিতাভ বচ্চন-জয়া বচ্চন৷ সেই দুটি নাম একে অপরের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত৷ একজনের নাম নিলে আরেকজনের নাম নিতেই হয়৷
রোববার (০৩ জুন) ভারতের সেই লিজেন্ডারি জুটির বিবাহবার্ষিকীর ৪৫ বছর সম্পন্ন হয়েছে৷ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অমিতাভ-জয়ার অসংখ্য ফ্যানরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে৷
৩ জুন প্রতিবারের মতোই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে অমিতাভ-জয়ার দিনটা৷ জয়া বচ্চনের কোনও সোশ্যাল অ্যাকাউন্ট না থাকায় তার পক্ষ থেকেও ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ৷ তিনি ট্যুইট করে লিখেছেন, “যারা আমায় এবং জয়াকে আমাদের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ৷ স্নেহ ও আদর জানাচ্ছি সকল অনুরাগীদের৷” তাঁদের ছবিটি দেখে নস্ট্যালজিয়ায় গা ভাসিয়েছে অগণিত মানুষ৷
নিজের একটি পার্সোনাল ব্লগেও ভক্তদের এবং হিতাকাঙ্ক্ষীদের জন্য আলাদা করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন৷ সেখানে তিনি লিখেছেন, “আপনারা সকলে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের বিবাহ জয়ন্তীতে৷ তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি৷ আপনাদের অভিনন্দন জানাবার মতো ভাষা আমার কাছে নেই৷ শুধু এইটুকুই বলতে চাই আপনারাই এই পরিবারকে বানিয়েছেন৷ আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি৷”
সোশ্যাল মিডিয়ায় তাদের উইশ করা ছাডা়ও তাঁদের বাড়িতেও একের পর এক ফুলের তোড়া, উপহার পাঠিয়েছেন ভক্তরা৷ ছেলে অভিষেক বচ্চনও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন৷
Design and developed by ওয়েব হোম বিডি