আ’লীগ নেতা আসাদ উদ্দিনের শোডাউনে অস্ত্রের আঘাতে আহত ২

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৮

আ’লীগ নেতা আসাদ উদ্দিনের শোডাউনে অস্ত্রের আঘাতে আহত ২

Manual8 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এর শোডাউনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

সংঘর্ষে আসাদ অনুসারী দুই ছাত্রলীগ নেতা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৩ জুন) বিকাল ৪টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রায় পাঁচ শতাধিক মোটর সাইকেলের মহড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual4 Ad Code

এসময় শোভাযাত্রাটি নগরীর পাঠানটুলা এলাকার পৌঁছলে আসাদ সমর্থিত ছাত্রলীগের দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুই ছাত্রলীগ নেতা গুরুতর জখম হয়।

আহতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোস্তাক আহমদ মোস্তাক ও মহানগর ছাত্রলীগের কর্মী ফয়জুর রহমান ফয়েজ।

Manual2 Ad Code

জানা যায়, সন্ধ্যা ৬টায় মোস্তাককে অর্থোপেডিক ও ফয়েজকে সার্জারী ইউনিটে ভর্তি করা হয়েছে। ফয়েজের পিটে ও মোস্তাকের হাতে গুরুতর আঘাত রয়েছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ  বলেন, সংঘর্ষের খবর শোনেছি। এটা তাদের ব্যাক্তিগত বিরোধের জের ধরে হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স্বপন বলেন, শোডাউনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জন আহত হওয়ার খবর পেয়েছি।

তবে, কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code