খালেদার দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

খালেদার দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল

Manual7 Ad Code

ঢাকায় মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর ২৫ জুন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর সোমবার (১১ জুন) স্থগিতাদেশ না দিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

Manual3 Ad Code

ফলে বিচারিক আদালতে খালেদার গ্রেফতার দেখানো পূর্বক জামিনের আবেদন দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

Manual7 Ad Code

এর আগে রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

গত ৩১ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় খালেদার জামিনসহ আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নিম্ন আদালতের প্রতি নির্দেশ দেন।

গত ২২ মে এ দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের মদদ দেয়া ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা দু’টি করা হয়। দুই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৭ মে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জুলাই গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন জমা দেন।

Manual4 Ad Code

২০১৬ সালের ৩ নভেম্বর এবি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। আর ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট একই আদালতে আরেকটি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code