প্রভার ফাঁদে সজল!

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

প্রভার ফাঁদে সজল!

Manual3 Ad Code

বদ্ধ ঘর। সজলের চোখ বাঁধা। পশেই হিংস্র প্রভা। কোনো একটা কিছুর প্রতিশোধ নিতে চান তিনি সজলকে মেরে। কী সেই প্রতিশোধ? উত্তর জানা যাবে আসছে রোজা ঈদ উপলক্ষে প্রচার হওয়া নাটক ‘টক ঝাল মিষ্টি’ দেখে।

Manual4 Ad Code

নাটকের গল্পে দেখা যাবে পিজা ডেলিভারি দিতে এসে আবেদনময়ী লুনার ফাঁদে পরে সজল। কাজ শেষ করে সে দ্রুত প্রস্থান করতে চাইলেও লুনা তাকে আটকে রাখার চেষ্টা করে। খুব দ্রুতই সজল লুনার প্রেমের ফাঁদে পা দেয়। গত লম্বা সময় প্রেমের সম্পর্ক ভাঙার পর থেকে লুনা ছেলে জাতির প্রতি একধরনের বিদ্বেষ মনোভাব নিয়ে প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়ায়। সহজ সরল সজল লুনার এই কূট কৌশল কোনোভাবেই আঁচ করতে পারে না। ফেঁসে যায় সে।

Manual3 Ad Code

নাটকটির নাম ‘টক ঝাল মিষ্টি’। রচনা ও পরিচালনায় আছেন সুমন আনোয়ার। আর কেন্দ্রীয় দুটি চরিত্র করেছেন সজল ও প্রভা। এটি ঈদের দিন রাত ৮টা ৪৫মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code