সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ছাত্রদলের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ জুন) বাদ জুম্মা সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মী ও কমিটি প্রত্যাখ্যানকারীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণ করে কমিটি প্রত্যাখ্যানকারী ছাত্রদল নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গত বুধবার সদ্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত সিলেট নগরী। কমিটি ঘোষনার পরদিন বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও অযোগ্য কমিটি বাতিল চেয়ে নগরীতে ঝাড়ু মিছিল বের করে বিদ্রোহী ছাত্রদলে নেতাকর্মীরা। এবং মেয়র আরিফ ও মুক্তাদিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ওই দিন দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় কমিটি প্রত্যাখান করে ও তাকের রহমানের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে অযোগ্য কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে চৌহাট্রা পয়েন্ট মিছিল নিয়ে যায় বিদ্রোহী নেতাকর্মীরা।
এসময় খবর আসে নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের হচ্ছে নগরীর তালতলা থেকে। খবর শুনে বিদ্রোহী নেতাকর্মীর চৌহাট্রা থেকে মিছিল নিয়ে তালতলা গিয়ে পদদারী মিছিলকারীদের উপর হামলায় চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার বিষয় নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি