সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৮
সিলেটসহ দেশবাসীকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-ফিতর মুসলমনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একমাস সিয়াম সাধনার পর ধনী-গরিব মুসলিম নির্বিশেষে ঈদগাহে একসারিতে মিলিত হন।
অর্থমন্ত্রী বলেন, মহান আল্লাহর তায়ালার নৈকট্যলাভের আশায় পুরো রজমান মাসে আমরা ধৈর্য্য পরীক্ষায় অবর্তীণ হই, ইবাদগতবন্দেগীতে মশগুল হই। আমাদের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি তৈরি হয়। ঈদের দিন ঈদগাহে যার প্রতিফলন দেখা যায়। এ শিক্ষাকে সারা বছর কাজে লাগানোর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষের সহাবস্থান এবং পরষ্পর সহযোগিতা ও সহমর্মিতা দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও সুখ-স্বাচ্ছন্দ্যে, আনন্দ-উৎসবে মুসলমানগণ ঈদ-উল-ফিতর উদযাপন করবেন আমি এই কামনা করছি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, সম্প্রতি দশম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট উত্থাপিত হয়েছে। এটি দেশের সর্ববৃহৎ বাজেট। তিনি বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি আদায় করছি। এ বাজেটের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতির চিত্র আরো সুস্পষ্ট হলো।
অর্থমন্ত্রী দেশবাসীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে তাঁর নিজের জন্য ও দেশের সমৃদ্ধি এবং অগ্রগতির লক্ষ্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি