সালমান, অক্ষয়, রণবীরসহ ৬ তারকার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

সালমান, অক্ষয়, রণবীরসহ ৬ তারকার বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি কনসার্টে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় মামলা হয়েছে বেশ কয়েকজন বলিউড তারকা-মহাতারকার বিরুদ্ধে। ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ নামে একটি উত্তর আমেরিকা ভিত্তিক ইন্দো-মার্কিন মিডিয়া প্রতিষ্ঠান গত ১০ জুন ইলিনয়েস এর নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ইস্টার্ন ডিভিশনে এই মামলাটি করে।

মামলায় অভিযুক্তরা হলেন; বলিউড ভাইজান সালমান খান, সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা এবং প্রভু দেবা।

মিডিয়া গ্রুপটি এই বলিউড তারকাদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করে। মামলাকারীরা এ-ও দাবি করে, এই চুক্তি লঙ্ঘনের কারণে তাদের ১ মিলিয়ন ডলারের ক্ষতি সাধিত হয়েছে।

জানা গেছে, বেশ মোটা অঙ্কের অর্থ এই তারকাদের দেয়া হয়েছিল একটি কনসার্টে অংশ নেওয়ার জন্য, যা এরা করেননি।

Manual4 Ad Code

একটি সূত্র জানাচ্ছে, সালমান খানকে ২ লাখ ডলার, ক্যাটরিনাকে ৪০ হাজার ডলার এবং সোনাক্ষীকে ৩৬ হাজার ডলার দেয়া হয়েছিল।

Manual8 Ad Code

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং উষা মঙ্গেশকার এর মতো তারকা সংগীতশিল্পীরাও এই অনুষ্ঠানের অংশ ছিলেন। তবে শো’টি হয়নি। এর অন্যতম কারণ, ওই সময়ে (২০১৩ সালে) সালমানের বিরুদ্ধে রাজস্থানে একটি মামলা চলমান ছিল এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। এ কারণে মিডিয়া গ্রুপটি তাদের শো’টি স্থগিত করে।

সূত্রটি আরো জানায়, মামলাটি করা হয় সব আর্টিস্ট এবং সেই সাথে তাদের এজেন্টদের বিরুদ্ধেও। এই মামলার আরো জড়িত আছে ম্যাট্রিক্স ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট কলসালটেন্টস প্রাইভেট লিমিটেড এবং যশরাজ ফিল্মস প্রাইভেট লিমিটেড। ত্রি-ধা বিভক্ত এই মামলাটির আরজিতে আরো জানানো হয়, ইতিমধ্যে আর্টিস্টদের সম্মানী প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

মামলা করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, সালমান এবং অন্যান্য আর্টিস্টগণ তাদের পূর্বের দেয়া কথা রাখতে অস্বীকৃতি জানান এবং তাদের প্রদত্ত সম্মানী ফেরত দিতেও চাননি। এমনকি সালমান এবং তার এজেন্টের সাথে এ বিষয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই, এমন একটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র : দ্য ইকোনমিক টাইমস

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code