দেশ-জাতি ও দলের জন্য ব্যক্তিস্বার্থ ত্যাগ করতে হবে : শফিক চৌধুরী

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৮

দেশ-জাতি ও দলের জন্য ব্যক্তিস্বার্থ ত্যাগ করতে হবে : শফিক চৌধুরী

Manual1 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘ত্যাগ’ করার মন-মানসিকতা মানুষকে উচ্চ আসনে অধিষ্ঠিত করে। ত্যাগ করা ব্যক্তির সম্মান সমাজে অন্য সবার চাইতে বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির মুক্তির জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় ‘ত্যাগ’ করে ছিলেন বলেই তিনি হয়েছে বাঙালী জাতির পিতা। তাই রমজান মাসের তাৎপর্যের শিক্ষা থেকে আমাদের সবাইকে দেশ-জাতি ও দলের জন্যই ব্যক্তিস্বার্থ ত্যাগ করতে হবে। আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে ও উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে সারা দেশে ‘নৌকা’র বিকল্পের কিছুই নেই।

Manual3 Ad Code

শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের ঈদ পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে দেওকলস সভাপতি আবদুল মোমিন, দশঘর সভাপতি আবুল হোসেন, অলংকারী সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, খাজাঞ্চী সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, মিজানুর রহমান মিজান, আনোয়ার মিয়া, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সমছু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, আওয়ামী লীগ নেতা ছুরাব আলী মেম্বার, তজম্মুল আলী, সামছুল ইসলাম সমুজ, উপজেলা শ্রমিক লীগের নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দে, শ্রমিক লীগ নেতা কবির মিয়া, যুবলীগ নেতা শাহ শহিদুল ইসলাম, কামরুজ্জামান সেবুল, জিয়াউল ইসলাম জিয়া, এনামুল হক এনাম, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, আবুল কাশেম মেম্বার, ছানাউর রহমান, মনসুর আহমদ, লিটন মিয়া, কামরুল ইসলাম, শেখ আলমগীর, অ্যাডভোকেট সায়েদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, আবদাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা শরফ উদ্দিন সৌরভ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়া, শাহ মুজিব, কবির আহমদ, মিয়াদ আহমদ, হামিদ শিকদার প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code