আরো ১ মৃতদেহ উদ্ধার: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৮

আরো ১ মৃতদেহ উদ্ধার: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ভেসে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

রোববার (১৭ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার শিংরাউলি এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

Manual1 Ad Code

মারা যাওয়া ওই ব্যক্তির নাম রমজান মিয়া। তিনি উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Manual2 Ad Code

তারা আরও জানান, শনিবার (১৬ জুন) রমজান বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এর পর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন রোববার বিকেল ৩টার দিকে শিংরাউলি এলাকায় ধলাই নদের ঢলের পানিতে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হামিদ মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code