‘চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর শাসকগোষ্ঠী’

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

‘চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর শাসকগোষ্ঠী’

Manual3 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

বুধবার (২০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সরকার। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন শাসকগোষ্ঠীর এক ধরনের তামাশায় পরিণত হয়েছে।

Manual1 Ad Code

ফখরুল আরও বলেন, কাশিমপুরের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার। আমি শওকত হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code