শ্রীমঙ্গলে ছাগল খেতে এসে ধরা পড়ল অজগর

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

শ্রীমঙ্গলে ছাগল খেতে এসে ধরা পড়ল অজগর

Manual7 Ad Code

ছাগল খেতে এসে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগানে ধরা পড়ল প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। বুধবার (২০ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার জেরিন চা-বাগানের হাসপাতালের পিছন থেকে এই অজগর সাপটি এলাকাবাসীর হাতে ধরা পড়ে।

নিসর্গ ইকো-কটেজের স্বত্বাধিকারী কাজি শামসুল হক জানান, এলাকার ছোট ছেলে-মেয়েরা বিকেল বেলা জেরিন চা বাগান হাসপাতালের কাছে মাঠে খেলার সময় দুটি ছাগল ঘাস খেতে দেখে। কিছুক্ষণ পর

Manual2 Ad Code

একটি ছাগলকে অজগর সাপ ধরে ফেলে। এসময় পাশে থাকা অন্য ছাগল চিৎকার করতে থাকে। বাচ্চারা তখন দেখতে পায় একটি সাপ ছাগলটিকে ধরে ফেলেছে। তখন তারা আশেপাশের লোকজনকে খবর দেয়। এসময় তিনি সহ স্থানীয় লোকদের সহযোগীতায় অজগর সাপটিকে ধরা হয়। ধরা পড়া সাপটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

Manual3 Ad Code

শামসুল হক আরো জানান, ধারণা করা হচ্ছে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। পরে এটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code