সিটি নির্বাচন: কামরানই আ’লীগের চূড়ান্ত প্রার্থী

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

সিটি নির্বাচন: কামরানই আ’লীগের চূড়ান্ত প্রার্থী

Manual3 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে বদর উদ্দিন আহমদ কামরানকে চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

Manual2 Ad Code

শুক্রবার (২২ জুন) বিকেলে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা গেছে, সিলেটে বদরুদ্দিন আহমদ কামরান, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএ মতিনকে মনোনয়ন দেওয়া হয়।

সিলেটে মেয়র পদে নিজেদের প্রার্থিতার ঘোষণা ছয় জন। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার ও অধ্যাপক জাকির হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

Manual3 Ad Code

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ৩০ জুলাই। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ৯ জুলাই।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code