কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশীর

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশীর

Manual7 Ad Code

কুয়েতের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুহুল আমিন চৌধুরী নামে বাংলাদেশী এক প্রবাসী। বৃহস্পতিবার (২১ জুন) ওয়াফরা এলাকার ৬০০নং রোডে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত রুহুল কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার নগরপাড় গ্রামের বাসিন্দা।

Manual4 Ad Code

নিহত রুহুল আমিনের ভাগিনা ম্যানেজার এসোসিয়েশান কুয়েতের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান কামাল জানিয়েছেন, নিহত রুহুল আমিন গাড়ি ড্রাইভিং অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে, চলন্ত গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান রুহুল।

Manual1 Ad Code

নিহত রুহুল আমিন ১৯৮৩ সালে কুয়েত এসেছিলেন, তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ড্রাইভিং এর কাজ করছিলেন।

বর্তমানে নিহতের মরদেহ কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে রুহুল আমিনের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কুয়েতে থাকা নিহতের আত্মীয়-স্বজনরা। ​

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code