সিটি নির্বাচন: মেয়র প্রার্থীসহ ২১৯ জনের মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮

সিটি নির্বাচন: মেয়র প্রার্থীসহ ২১৯ জনের মনোনয়ন সংগ্রহ

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ২১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২৪ জুন) সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

রোববার মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual7 Ad Code

এর আগে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের, মুক্তাদির হোসেন তাপাদার, বিএনপি নেতা আব্দুল কাইযুম জালালী পংকী, স্বতন্ত্র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সিপিবি বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর।

এ পর্যন্ত মেয়র ১০ জন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code