সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৮
সিলেট বিভাগের ওয়ার্ড-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সদস্যদের বর্ধিত সভায় বসছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ জুন) সন্ধ্যায় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৩০ জুন প্রথম দফা এবং ৭ জুলাই দ্বিতীয় দফায় তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বর্ধিত সভায় কথা শুনবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
৩০ জুন সিলেট ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সুত্র জানায়, নির্বাচনকে উপলক্ষ করেই তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনী প্রস্তুতি নিতে শেখ হাসিনা নির্দেশনা দেবেন।
Design and developed by ওয়েব হোম বিডি