সিটি নির্বাচন: বিএনপির প্রার্থী আরিফ, কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৮

সিটি নির্বাচন: বিএনপির প্রার্থী আরিফ, কৃতজ্ঞতা প্রকাশ

Manual2 Ad Code

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

বুধবার (২৭ জুন) ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে আরিফের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

এদিকে, দলীয় মনোয়ন পেয়ে বুধবার রাতে ঢাকা থেকে সিলেটে ফিরে আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

তিনি নেতাকর্মী ও নগরবাসীর উদ্দেশ্যে বলেছেন, বিএনপি একটি বড় দল ও নির্বাচনমুখী দল। তাই বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। এজন্য সিসিক নির্বাচনে বিএনপির মেয়র পদে একাধিক প্রার্থী ছিলেন।

তিনি বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব বিচার বিশ্লেষণ করে ধানের শীষের বিজয় ধরে রাখতে আমাকে মনোয়ন দেয়া হয়েছে। দলের সিদ্ধান্তের উপর বিএনপির তৃণমূলের নেতারাও একাত্ম হয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরিফ আরো বলেন, ‘এই নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কারণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিতে পাড়া মহল্লায় কাজ করতে হবে। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে বিএনপির চেয়াপার্সননের মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও আওয়ামী লীগের সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code