মনোনয়নপত্র জমা দিলেন আরিফ-কামরান

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

মনোনয়নপত্র জমা দিলেন আরিফ-কামরান

Manual5 Ad Code

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

বৃহস্পতিবার (২৮ জুন) বেলা সাড়ে ৩টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র জমা দেন আরিফ ও কামরান।

Manual2 Ad Code

Manual5 Ad Code

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরিফের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।

Manual8 Ad Code

এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়েন আরিফুল হক চৌধুরী।

এদিকে, বেলা ১টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সাবেক সিটি মেয়র কামরান।

Manual6 Ad Code

মনোনয়নপত্র জমাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদশ সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১টার দিকে কামরানের ছড়ারপাড়স্থ নিজ বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মানিক পীর (রহ.) গোরস্থানে নিজের বাবা-মার কবর জিয়ারত করেন এই মেয়র প্রার্থী।

উল্লেখ্য, রাজশাহী, বরিশাল ও সিলেট এই সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ৩০ মে নির্বাচনী সময়সূচি অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)।

এ তিন সিটিতে গত ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code