সিসিক নির্বাচন : বাতিল হলো যাদের মনোনয়ন

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৮

সিসিক নির্বাচন : বাতিল হলো যাদের মনোনয়ন

Manual2 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য জমা দেয়া মনোনয়নপত্র পত্রে নানাবিধ ত্রুটি থাকার কারণে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কর্মকর্তার তথ্য অনুসারে, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব কুমার দে, ঋণ খেলাপি হওয়ায় ৫নং ওয়ার্ডে কাজী নাজমুল আহমদ, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় নিলুফা সুলতানা চৌধুরী, একই সমস্যা থাকায় ৭নং ওয়ার্ডে মুহিবুর রহমান সাবু, তথ্য গোপন করায় ১১নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ঋণ খেলাপি হওয়ায় ১৫নং ওয়ার্ডে শেখ মফিজুর রহমান এবং আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ১৬নং ওয়ার্ডের রায়হান হোসেন কামালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া ঋণ খেলাপি হওয়া সংরক্ষিত ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় আলিমুন এবং একই সমস্যার কারণে ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual6 Ad Code

নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, গতকাল রোববার সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম ৬টির প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

আজ (সোমবার) মেয়র প্রার্থী এবং ১৯-২৭নং ওয়ার্ড ও সংরক্ষিত ৭-৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code