রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ জুলাই

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৮

রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ জুলাই

Manual3 Ad Code

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে শাহবাগ থানা দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

Manual2 Ad Code

রোববার (০১ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আমিনুল হক এ দিন ধার্য করেন। আদালতে সংশ্লিষ্ট থানা সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী আমিরুল ইসলাম এ তথ্য জানান।

Manual8 Ad Code

তিনি বলেন, ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলার এজাহার ও প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর) আসে। পরে বিচারক এজাহার আমলে নিয়ে আগামী ২৯ জুলাই মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দিনের প্রথম ভাগে রাশেদকে মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাষানটেক বাজারের মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে শাহবাগ থানার তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

Manual2 Ad Code

এর আগে রোববার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এজহারে বাদী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশের প্রক্রিয়াধীন। এরপরও গত ২৭ জুন রাশেদ খান ‘কোটা সংস্কার চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code