বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

Manual4 Ad Code

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার (০২ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৫ জুলাই সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং আগামী ৯ জুলাই সারাদেশে প্রতীকী অনশন। এর আগে, একই স্থানে বিএনপির সিনিয়র সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে কারাগারে বন্দি রাখার প্রতিবাদে ৫ জুলাই রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনের জন্য আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা মহানগর নাট্য মঞ্চে করতে অনুমতি চাইবো।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code