এবার আরিফের বিরুদ্ধে কামরানের অভিযোগ, শোকজ জামায়াত প্রার্থী

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০১৮

এবার আরিফের বিরুদ্ধে কামরানের অভিযোগ, শোকজ জামায়াত প্রার্থী

Manual8 Ad Code

সিলেটে এবার বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

Manual8 Ad Code

মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: আলীমুজ্জামানের কামরানের পক্ষে এ অভিযোগ দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual2 Ad Code

অভিযোগে উল্লেখ করা হয়েছ, সিসিক নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ এখনো হয়নি। তাই নির্বাচনী বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দেয়ার দিনও তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেটিও আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

Manual3 Ad Code

আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে আইনানুগব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও জানান।

এহসানুল মাহবুব জুবায়ের

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করা হয়েছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগ নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনই পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

রিটার্নিং অফিসার, আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি জানান, সোমবার (০২ জুলাই) স্থানীয় একটি দৈনিকে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নির্বাচনী প্রচারণার একাধিক সংবাদ ছাপা হয়। প্রকাশিত সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়। এরপর মঙ্গলবার জুবায়েরের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যূ করে নির্বাচন কমিশন।

এর আগে গত সোমবার কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন আরিফুল হক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code