খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ ৭ জুলাই

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ ৭ জুলাই

Manual1 Ad Code

বেগম খালেদা জিয়া মুক্তি ও চিকিৎসার দাবিতে আগামী ৭ জুলাই প্রতিবাদ সমাবেশ বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৫ জুলাই) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

বিএনপির নেতা রিজভী বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই শনিবার বেলা ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

Manual3 Ad Code

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘একই দাবিতে আগামী ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। এ জন্য দলের পক্ষ থেকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ঢাকার যেস্থানে অনুমতি পাওয়া যাবে সেখানে প্রতীকী অনশন কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।’

Manual8 Ad Code

রিজভী বলেন, ‘আজকে দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। শেখ হাসিনার নির্দেশে সাজানো মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে বন্দি রাখার পর এখন তার সব জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার।’

Manual1 Ad Code

তিনি অভিযোগ করে বলেন, ‘অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছে বলেই জনগণ বিশ্বাস করে। এজন্য বেগম জিয়ার মামলা নিয়ে আরো নতুন নতুন গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। একের পর এক তার জামিনযোগ্য মামলায় জামিন না দেওয়া সরকারের মনোবাসনা পূরণেরই বহিঃপ্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code