‘যাকে নৌকা মার্কা দেবো তার পক্ষেই কাজ করতে হবে’

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮

‘যাকে নৌকা মার্কা দেবো তার পক্ষেই কাজ করতে হবে’

Manual7 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

এসময় দলের তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কে প্রার্থী সেটা বড় কথা নয়, নৌকা মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনে আমরা যাকে প্রার্থী করবো, নৌকা মার্কা দেবো, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।

শনিবার (০৭ জুলাই) গণভবনে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোথাও কোনো অলসতা অনীহা দেখানো চলবে না। মনে রাখতে হবে কোনো স্থানে একটু গুরুত্বহীনতা দেখানে একটি আসন হাতছাড়া হয়ে যাবে। প্রতিটি আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে।

Manual4 Ad Code

সরকারের উন্নয়ন জনগণকে জানানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবন মান উন্নয়নে সরকার যেসব উন্নয়ন কাজ করেছে, যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো মানুষের কাছে পৌছে দিতে হবে। তাদেরকে আগামীতেও আওয়ামী লীগে ভোট দিতে উৎসাহিত করতে হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে দলের সভাপতি, সাধারন সম্পাদক ও দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার দ্বিতীয় দিন আজ। বর্ধিত সভায় তৃণমূল নেতারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code