সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না জানিয়ে দিয়েছে ইস। এ নির্দেশনা শুধু সিলেট নয় রাজশাহী ও বরিশালে নির্বাচনেও কার্যকর থাকবে।
রোববার (০৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
কমিশনার শাহাদাত হোসেন বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেফতার না করা হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।
শাহাদাত হোসেন বলেন, ‘প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে কিনা।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোট নেওয়া হবে। দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি