রাজনগরে মৃত্যুর ২৭ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

রাজনগরে মৃত্যুর ২৭ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে মৃত্যুর ২৭ দিন পর কবর থেকে সোহান আহমদ ইমাদ (৬) নামে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (০৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের উপস্থিতিতে লাশ উত্তোলন করে রাজনগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে সোহান আহমদ ইমন (৬) নামে এক শিশু গত ২৬ রমজান (১২ জুন) বাড়ির পাশের এক ডোবায় পড়ে যায়। ডোবা থেকে লাশ উত্তোলন করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে ওইদিনই আত্মীয়-স্বজনের উপস্থিতিতে রাজনগর থানার পুলিশকে না জানিয়েই শিশুটির লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

Manual2 Ad Code

পরে ১৮ জুন শিশুটির মা শামীমা বেগম (৪০) বাদী হয়ে সোহানকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে উল্লেখ করে মৌলভীবাজার আদালতে মামলা (১৭৫/১৮) দায়ের করেন। শুনানি শেষে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে সোমবার রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান মামুনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে মর্গে পাঠান রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম।

Manual3 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, শিশুটির মায়ের করা মামলার প্রেক্ষিতে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code