মেয়রপ্রার্থীরা কে পেলেন কোন প্রতীক, সিলেটে প্রচারণা শুরু

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

মেয়রপ্রার্থীরা কে পেলেন কোন প্রতীক, সিলেটে প্রচারণা শুরু

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান। এরপর শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান নৌকা ও বিএনপির আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছেন।

 

Manual7 Ad Code

স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের হাত ঘড়ি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বাসগাড়ি প্রতীক পেয়েছেন।

এছাড়া সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর মই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে প্রার্থী মোয়াজ্জেম হোসেন হাত পাখা ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের হরিণ প্রতীক দেয়া হয়েছে।

এখন কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।

Manual2 Ad Code

এদিকে, প্রতীক বরাদ্ধ পেয়েই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। এছাড়া বাকি ৫ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরাও আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।

Manual3 Ad Code

বিএনপির মেয়র পদপ্রার্থী আরফিুল হক নগরের কাজীটুলার মিতা কমিউনিটি সেন্টারে নির্বাচনী কার্যালয় করেছেন। আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় নির্বাচনী কার্যালয় করেছেন। জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনী কার্যালয় করেছেন নগরের সাপ্লাই এলাকায়। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম নগরের শাহী ঈদগাহ এলাকায় নির্বাচনী কার্যালয় করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code