আরিফের গণসংযোগে নেতাকর্মীদের হাতাহাতি

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

আরিফের গণসংযোগে নেতাকর্মীদের হাতাহাতি

Manual3 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর গণসংযোগে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।

Manual8 Ad Code

বুধবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নগরীর বন্দরবাজারে জেলা পরিষদের সামনে গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন আরিফুল হক চৌধুরী। জেলা পরিষদের সামনে যাওয়ার পর খন্দকার মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সামনেই নেতাকর্মীরা হাতাহাতি শুরু করেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়েন নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তারা বলেন, কেউ যেন কোনো সুযোগ নিতে না পারে। এখন সহনশীলতার পরীক্ষা দিতে হবে। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

Manual1 Ad Code

এ ব্যাপারে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হকের বক্তব্য জানতে বিকেল সাড়ে ৪ টায় তার ব্যক্তিগত মুটো ফোনে কয়েকবার  কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code