বিএনপি ক্ষমতা পেলে দেশ যাবে রসাতলে : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

বিএনপি ক্ষমতা পেলে দেশ যাবে রসাতলে : সেতুমন্ত্রী

Manual2 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ রসাতলে যাবে। একদিনেই দেশে রক্তের নদী বয়ে যাবে, একদিনেই দেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে, পুরনো হাওয়া ভবন পুরনো খাওয়া ভবনে রূপান্তর হবে।

Manual6 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে নারী নেতৃত্বের ওপর এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে বিএনপি যাবে কিনা সেটা অক্টোবরেই প্রমাণ হবে। তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। অক্টোবরে নির্বাচনের সিডিউল ঘোষণা হবে, দেখা যাবে এ কথার মানে কী? তাকে (খালেদা জিয়া) ছাড়া নির্বাচনে তারা যাবেন কি, যাবেন না, সেটা প্রমাণ হবে।

Manual8 Ad Code

তাদের নেত্রী (খালেদা জিয়া) কখন ছাড়া পাবেন কি না সেটা জানেন আদালত। তাকে দণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের (বিএনপি) কথায় মনে হয় আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছেন, শেখ হাসিনা আটকে রেখেছেন। এটা কিন্তু বাস্তবতা নয়। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই।

Manual1 Ad Code

সচিবকে দিয়ে ইসি (নির্বাচন) চালাচ্ছে সরকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা বলেছেন ইসির সচিব আওয়ামী লীগের অফিসে যান। আমি চ্যালেঞ্জ করছি, ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে যাননি। এটা তাদের সাজানো এবং বানোয়াট মিথ্যা কথা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা তাদের প্রমাণ করতে হবে। তা না হলে এর জবাব তাদের দিতে হবে।

Manual3 Ad Code

আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন ও অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে রয়েছে- এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার জনবিচ্ছিন্ন কি জনসমর্থনপুষ্ট তার প্রমাণ সাম্প্রতিক খুলনা সিটি ও গাজীপুর সিটি নির্বাচন। আরো যদি প্রমাণ চান, আগামী জাতীয় নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই হবে। জনগণ আমাদের ভোট না দিলে আমরা তো সরকারে আসতে পারব না। কাজেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নিতে পারেন। গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি, আর কত শিক্ষা চান!

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code