আরিফুল হকের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও অপতৎপরতার জবাব দেবে জনগন

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

আরিফুল হকের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও অপতৎপরতার জবাব দেবে জনগন

Manual6 Ad Code

আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার জবাব ৩০ জুলাই সিলেটের জনগন দেবে। কারণ সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের স্রোতে ষড়যন্ত্রকারীদের সকল অপকৌশল ভেসে যাবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় মহানগরীর কলাবাখানী, গোয়াইপাড়া, খাসদবীর, বাদামবাগিচা, আম্বরখানা বড়বাজার, পীর মহল্লার একাংশসহ সংলগ্ন পাড়া মহল্লায় ২০ দলীয় ঐক্যজোট প্রার্থী আরিফুল হক চৌধুরীর গণসংযোগকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ এসময় গণসংযোগ করেন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনসহ আরও অনেকে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code