মেয়র প্রার্থী আরিফ-কামরানের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

মেয়র প্রার্থী আরিফ-কামরানের পাল্টাপাল্টি অভিযোগ

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে প্রচারণায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

Manual2 Ad Code

শুক্রবার (১৩ জুলাই) সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে আরিফুল হক চৌধুরী বিরুদ্ধে কামরানের পক্ষে অভিযোগ দায়ের করেন মহানগর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর রাম এ অভিযোগ দায়ের করেন। একই দিন আরিফের পক্ষে কামরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আরিফের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে কামরান বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই থেকে শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী একজন মেয়র প্রার্থী তার মাইকিং করার জন্য শুধুমাত্র একটি চোঙ্গার মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপির প্রার্থী একটি মাইকের পরিবর্তে তার নির্বাচনী প্রচারণার সিএনজিতে একটি মাইকের পরিবর্তে দুটি মাইক ব্যবহার করছেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৮টায় নগরীর মেডিকেল রোড এলাকায় সিএনজি চালিত গাড়িতে দুটি মাইক দেখতে পেয়ে নির্বাচন কমিশনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরান।

Manual3 Ad Code

অপরদিকে কামরানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে আরিফ বলেন, মির্জাজাঙ্গাল এলাকায় আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ের ভোটার আকর্ষণ করে যে গেইট নির্মাণ করেছেন তা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের কাছে যথাযত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Manual2 Ad Code

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, দুপক্ষের অভিযোগ গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code