প্রার্থী প্রত্যাহার করতে জামায়াতকে ফের অনুরোধ

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

প্রার্থী প্রত্যাহার করতে জামায়াতকে ফের অনুরোধ

Manual2 Ad Code

সিলেটে প্রার্থী প্রত্যাহার করতে জামায়াতকে আবারো অনুরোধ করা হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে শরীক দলগুলোর নেতারা জামায়াতকে এই অনুরোধ করেন।

Manual1 Ad Code

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সিলেটে জামায়াতের প্রার্থী এখনও আছে। আজকের বৈঠকে সব শরীকরা অনুরোধ করেছেন, তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে।

তিনি আরও বলেন, নিশ্চয় রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। বৈঠকে তাদের প্রতিনিধি ছিলেন। তিনি দলের হাইকমান্ডকে আমাদের অনুরোধের বিষয়টি অবহিত করবেন। আশা করি ২০ দলীয় জোটের ঐক্যের বিষয়টি তাদের কাছে গুরুত্ব পাবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দলের মধ্যে কোনো বিভেদ নেই। সব নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেই স্বাধীনতা আছে। জামায়াতকে আমরা অনুরাধ করেছি। সিলেটের ব্যাপারে তারা ২০ দলীয় জোটের অনুরোধ রাখবেন।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলন শেষে জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, ২০ দলীয় শরীকরা জামায়াতের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করেছেন, আমি দলের নীতি-নির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছে দেব।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code