দক্ষিণ সুরমায় ২১ মামলার আসামী শিবির নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

দক্ষিণ সুরমায় ২১ মামলার আসামী শিবির নেতা গ্রেপ্তার

Manual5 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ২১ মামলার আসামি সুহেল রানা (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুহেল রানা দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার ছনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুহেল রানা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। স্থানীয় বিরোধের জেরে সে কিছুদিন আগে বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গৌছ মিয়াকে প্রাণে হত্যার জন্য দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গৌছ মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় গৌছ মিয়া বাদী হয়ে ০১/০৬/২০১৮ ইং তারিখে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেলে পুলিশ সুহেল রানাকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল  বলেন, সুহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানা এবং আদালত মিলে ২১ টি মামলা রয়েছে।

Manual5 Ad Code

সম্প্রতি দক্ষিণ সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়ের করা এজহারনামিও মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code