মৌলভীবাজারের ৪ রাজাকারের ফাঁসির আদেশ, মিষ্টি বিতরণ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

মৌলভীবাজারের ৪ রাজাকারের ফাঁসির আদেশ, মিষ্টি বিতরণ

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চার জনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৭ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা ঘোষণা করেন।

Manual5 Ad Code

আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

এ উপলক্ষে মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেলের নেতৃত্বে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। জেলার প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন এই রায়ের মাধ্যমে কলষ্কমুক্ত হল মৌলভীবাজার।

আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়। দুটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগ ৬১ জনকে হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও দ্বিতীয় অভিযোগে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৭ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

Manual4 Ad Code

গত বছরের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Manual4 Ad Code

আসামিদের মধ্যে আকমল আলী তালুকদারকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়। বাকিরা পলাতক রয়েছেন। চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা।

২০১৬ সালের ২৩ মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code