খালেদাকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেবে না এলডিপি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

খালেদাকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেবে না এলডিপি

Manual5 Ad Code

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।

Manual2 Ad Code

এছাড়া পার্টির চেয়ারম্যানের অনুমতি ব্যতিত কেউ মিডিয়াতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন বক্তব্য দিলে এর দায় পার্টি বহন করবে না। এলডিপির ইমেজ ক্ষুন্ন হয় এমন বক্তব্য কেউ দিলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।

বুধবার (১৮ জুলাই) দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের বাসভবনে এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual8 Ad Code

বৈঠক নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে রক্ষার জন্য দেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code