সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজনের বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় হামলা ও সভামঞ্চ ভাংচুরের ঘটনার মামলা হয়েছে।

মামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুজনকে প্রধান আসামী এবং ১০-১২ জন অজ্ঞাতনামাদের আসামী করে বুধবার (১৮ জুলাই) নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার পক্ষে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন অরবিন্দ দাস।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত মঙ্গলবার নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলা এবং বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্যের সুযোগ না দেয়ায় সভা শেষে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। মামুনুর রশীদ সুজন কাউন্সিলর আফতাব হোসেন খানের অনুসারী।

Manual5 Ad Code

এদিকে এঘটনায় মামুনুর রশীদ সুজনকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কারের কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code