উন্নত-আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায় অংশগ্রহণের আহ্বান

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

উন্নত-আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায় অংশগ্রহণের আহ্বান

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ্বাস করে। আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার।

এসময় তিনি, আসন্ন নির্বাচনে সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে অংশীদার হয়ে উন্নত ও আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।

শনিবার (২১ জুলাই) সকালে সিলেট নগরীর করেরপাড়া ও পাঠানটুলা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

সিলেটকে শান্তির জনপদ উল্লেখ করে কামরান বলেন- এখানে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু বিভিন্ন অপপ্রচার চালিয়ে কেউ কেউ পরিবেশ ঘোলাটে করতে চাইছেন। বিশেষ করে একজন মেয়র প্রার্থী ও তার পক্ষের কিছু লোক প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। তবে তাদের এসব ধোকাবাজিতে এ পুণ্যভূমির মানুষ বিভ্রান্ত হবেন না। সিলেটের মানুষ ৩০ জুলাইয়ের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে অপপ্রচারকারীদেরকে সমুচিত জবাব দেবেন।

সকাল ১১টায় মেয়র প্রার্থী কামরান করেরপাড়া এলাকায় পৌঁছলে এলাকাবাসীসহ উপস্থিত লোকজন তাকে স্বাগত জানান। এসময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। এলাকাবাসীও নির্বাচনে তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় নৌকার স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Manual3 Ad Code

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার কবির সেলিম, মকবুল হোসেন খান, সুদিপ দে, শান্ত দেব, সৈয়দ গুলজার, লিটন পাল, জাহাঙ্গীর হোসেন, গাজী মিয়া, ছিদ্দেক আলী, এহিয়া সুমন, দুলু তালুকদার প্রমুখ।

Manual1 Ad Code

পরে বদর উদ্দিন আহমদ নগরীর পাঠানটুলা ও লন্ডনি রোড এলাকায় গণসংযোগ করেন। এসময় সেখানে উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় করে তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে সকলের দোয়া চান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মইন উদ্দিন, আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবু তাহের, শেখ আব্দুল হাসনাত বুলবুল, মাসুদ খান সাজন, আব্দুল ওয়াদুদ, রাশেদ আহমেদ, শফায়েত খান, আব্দুল গফুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code