সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডাকাতি করতে গিয়ে গুলি করে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, আসামিদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর রাতে খালিয়াজুড়ী উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতরা হানা দিলে স্থানীয়রা টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। তখন ডাকাতদের গুলিতে চয়ন নিহত হন। নিহত চয়ন স্থানীয় মনোরঞ্জন সরকারের ছেলে।
মনোরঞ্জন ওই রাতেই থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ জানুযারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। দীর্ঘদিন শুনানির পর আজ এর রায় হল।
Design and developed by ওয়েব হোম বিডি