কমলগঞ্জের ইউএনও মাহমুদুল হকের জনপ্রশাসন পদক লাভ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

কমলগঞ্জের ইউএনও মাহমুদুল হকের জনপ্রশাসন পদক লাভ

Manual8 Ad Code

সিভিল সার্ভিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ জনপ্রশাসন পদক পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক।

সোমবার (২৪ জুলাই) নারী উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি জনপ্রশাসন পদক-২০১৮ পদক গ্রহণ করেন।

জেলা পর্যায়ের সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে নারী উন্নয়নে অবদান রাখায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ পদক পান। তিনি একটি স্বর্ণপদক, সার্টিফিকেট এবং নগদ অর্থ পেয়েছেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ২০১৬ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলায় যোগদান করেন। যোগদানের পরই তিনি নানা সৃজনশীল ও প্রগতিশীল কাজ হাতে নেন। নারী উন্নয়নে নানা ভূমিকা পালন করেন। তিনি কমলগঞ্জের পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অবহেলিত শধশর ও চা শ্রমিকদের উন্নয়ন, নারী উন্নয়ন, একটি খামার একটি বাড়ি প্রকল্প, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠা, ঝরে পড়া রোধ, জনসেবা সহজীকরন, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন, নির্যাতিত নারী ও দূরবর্তী নারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ, ইভটিজিং প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে ভূমিকা রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। এর আগে তিনি শিক্ষার উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন।

Manual4 Ad Code

একজন সৎ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনপ্রশাসন পদক ২০১৮-এর জন্য মনোনীত হওয়ায় কমলগঞ্জের সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইউএনও মোহাম্মদ মাহমুদুল হককে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual7 Ad Code

এদিকে কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক জনপ্রশাসন পদক-২০১৮ প্রাপ্তিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে উৎফুল্ল জনতা মিষ্টি বিতরণ করছে। কমলগঞ্জ উপজেলাবাসী তথা সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করার জন্যে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হককে মঙ্গলবার দিনভর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual5 Ad Code

এক প্রতিক্রিয়ায় কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রধানমন্ত্রীর নিকট থেকে ‘জনপ্রশাসন পদক’ প্রাপ্তি আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ গৌরব ও সম্মান। এটি আমি কমলগঞ্জবাসীকে উৎসর্গ করলাম। ‘আমার এই প্রাপ্তি মূলত কমলগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতার ফল। বিশেষ করে আমার সহকর্মী ও কমলগঞ্জের জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সুধী মহল আমাকে আমার কাজে সাহায্য করেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন। আমৃত্যু যেন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের মধ্যে জনপ্রশাসনে উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে নাগরিক সেবা সহজীকরণের স্বীকৃতিস্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয় এর উদ্যোগে ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code