কামরানের সমর্থনে গণসংযোগে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

কামরানের সমর্থনে গণসংযোগে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ

Manual7 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৪ দলের মনোনীত প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে বুধবার (২৫ জুলাই) সকালে নগরীর বন্দর বাজার এলাকায় গণসংযোগ করেন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

গণসংযোগ সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া ছাড়াও বাংলাদেশ গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এস.কে সিকদার, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমদ মুক্তা মঞ্জু, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, গণআজাদী লীগের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুল হাই সবুজ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী অংশ নেন।

Manual5 Ad Code

গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত বিশ্বের দোড়গোড়ায় পৌঁছেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code