সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা করবেন আজ (বৃহস্পতিবার)।
আজ বেলা ১২টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের নুরে আলা কমিউনিটি সেন্টারস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে সিলেটে কর্মরত সর্বস্তরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
Design and developed by ওয়েব হোম বিডি