আরিফের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

আরিফের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Manual6 Ad Code

১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া নগরীর শাহী ঈদগাস্থ নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন আরিফ।

Manual3 Ad Code

নির্বাচনী ইশতেহারে আরিফ বলেছেন, আগামীতেও ছড়া ও খাল উদ্ধার কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি জলাবদ্ধতামুক্ত নগরী করার স্বার্থে সুরমা নদীকে খনন করার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবো।

আরিফ আরও জানান, তিনি মেয়র নির্বাচিত হলে প্রযুক্তিনির্ভর সিলেট গড়ে তুলবেন এবং সিলেট শহরকে ওয়াইফাই এর আওতায় আনা হবে।

Manual8 Ad Code

নগরীতে যানজট নিরসন ও হকার পুনর্বাসনে সম্মিলিত প্রয়াস গঠনের কথাও ইশতেহারে জানান আরিফ। পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান বিএনপির এই মেয়র প্রার্থী।

মেয়র হলে নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে জোরালো ভূমিকা রাখবেন বলে ইশতেহারে জানিয়েছেন আরিফ। তিনি বলেন, বস্তিবাসীদের চিকিৎসা সেবায় নগরীতে স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করবেন। এছাড়া নগরে ২৫ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুরও প্রতিশ্রুতি দেন আরিফ।

Manual4 Ad Code

আরিফ জানান, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে স্কুলের সংখ্যা ও কার্যক্রমের আওতা বৃদ্ধি করবেন। নগরবাসীর পানির চাহিদার কথা বিবেচনায় নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ব্যাপারেও ভূমিকা রাখার কথা জানান আরিফ। তিনি জানান, পূর্বে গৃহীত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পগুলোকে দ্রুত এগিয়ে নেয়ার বায়পারে তাঁর চেষ্টা অব্যাহত থাকবে।

নির্বাচিত হলে ‘ড্রিম টিম’ গঠন করে শিক্ষিত বেকারদের চাকরীর সুযোগ করে দেবেন বলে ইশতেহারে জানান আরিফ। এছাড়া নারীদের জন্য পৃথক একটি ট্রেনিং ইনস্টিটিউট করার পাশাপাশি তাদের জন্য আলাদা টাউন বাস চালুর উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান আরিফ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code