বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

বহিরাগতদের সিলেট ছাড়ার নির্দেশ

Manual3 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন শুরু হবে আগামী সোমবার। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual2 Ad Code

ইসির নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার (২৭ জুলাই) মধ্যরাতের ১২টা আগে নগরীতে যেসব বহিরাগত আছেন, তাদেরকে নগরী ত্যাগ করতে হবে। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকে বহিরাগতদের নগরী ছাড়তে দেখা গেছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটক বা ভ্রমণপিয়াসীদের বুকিং বন্ধ রয়েছে। শুক্রবার মধ্যরাতের ১২ টা পর কোনো বহিরাগতকে নগরীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।

Manual5 Ad Code

কর্মজীবী ও নিয়িমত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে অন্য কেউ থাকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।

আঞ্চলিক নির্বাচনি অফিসার আলিমুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, সিলেটে এবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে। এখানে ভোটার বৃদ্ধি পাওয়ায় এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা জানান, সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হচ্ছেন মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। ক্ষমতাসীন দলের আস্থা সাবেক টানা দু’বারের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর। এর মধ্যে দলীয় প্রতীকে প্রথমবার এই নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি বিষয়টি দেখছে মর্যাদার লড়াই হিসেবে। বিএনপি নগর পিতার চেয়ার দখলে রাখতে চায়। ক্ষমতাসীন দল চেয়ার পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ।

Manual4 Ad Code

হালনাগাদ ভোটার তালিকায় সিলেট সিটি করপোরেশনে ৩০ হাজার ৬৮৬ জন ভোটার বেড়েছে। আগামী ৩০ জুলাই রাজশাহী ও বরিশালের সঙ্গে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটিতে ভোট হবে। এতে এবার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন একলাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার একলাখ ৫০ হাজার ২৮৮ জন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code