সিসিক নির্বাচন : শেষ সময়ে কামরানকে জাপার সমর্থন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

সিসিক নির্বাচন : শেষ সময়ে কামরানকে জাপার সমর্থন

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের একদিন বাকি থাকতে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানালো জাতীয় পার্টি।

Manual1 Ad Code

শনিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমর্থন জানানো হয়।

Manual5 Ad Code

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির এ টি ইউ তাজ রহমান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোন প্রার্থী দেয় নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে নেই। ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code