কামরানের পথসভায় ছাত্রলীগের সংঘর্ষ-ভাঙচুর, আটক ২

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

কামরানের পথসভায় ছাত্রলীগের সংঘর্ষ-ভাঙচুর, আটক ২

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী পথসভায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

শনিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ক্বীনব্রীজের পাশে সারদা হলের সামনে শেষ নির্বাচনী পথসভায় এ সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংঘর্ষে সভাস্থলে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বাকবিতন্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ কারণে সভা কিছুক্ষণ বন্ধ থাকে। পরে নেতৃবৃন্দের হস্তেক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সভা ফের শুরু হয়।

Manual8 Ad Code

এসএমপির কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code