দুর্গাকুমার পাঠশালায় ভোট দেবেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

দুর্গাকুমার পাঠশালায় ভোট দেবেন অর্থমন্ত্রী

Manual6 Ad Code

সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিতে সিলেটে আসছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৩০ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সাথে নিয়ে গিয়ে ভোট দেবেন তিনি।

Manual3 Ad Code

ভোট প্রদানের লক্ষ্যে অর্থমন্ত্রী সকাল ১০টায় একটি বেসরকারি হেলিকপ্টারযোগে পরিবারের ৪ সদস্য নিয়ে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে অবতরণ করবে।

Manual5 Ad Code

অর্থমন্ত্রীর এ সফরসুচি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code