‘মিডিয়াগুলোর কণ্ঠরোধ, আইন আমাদের জন্য, তাদের জন্য নয়’

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

‘মিডিয়াগুলোর কণ্ঠরোধ, আইন আমাদের জন্য, তাদের জন্য নয়’

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের জন্য আইন, তাদের জন্য আইন নাই। নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন দেবে। তবে সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন। তা না হলে একজন সংসদ সদস্য কীভাবে এসে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করতে পারে?কী করতে পারছেন তারা, কী করতে পারবেন তারা- সেটাও আমার বোধগম্য নয়। এ নির্বাচনটা নিয়ে একটা উদাহরণ দেখাতে পারতেন তারা। কিন্তু তার কিছুই করা হচ্ছে না।

Manual3 Ad Code

রোববার (২৯ জুলাই) কুমাড়পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

আরিফুল হক চৌধুরী বলেন, নেতাকর্মীদের ওপর মামলা ও তাদের আটক পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমার লোকজনকে ধরা হয়েছে। বাংলাদেশের সব সিটি করপোরেশনে মিডিয়ার সব মোটরসাইকেল চললেও এখানে সেটা বন্ধ করা হয়েছে। আমাদের মিডিয়াগুলোর কণ্ঠরোধ করা হয়েছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, অভিযোগ কার কাছে করবো? আপনারা যেখানে নিয়ন্ত্রিত, আপনারা বলেন, আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন? নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রিজাইডিং অফিসার পরিবর্তন করে ফেলছে। জিজ্ঞাসা করলাম শেষ মুহূর্তে এসে কেন বদলি করছেন? বললেন, উনি তো অসুস্থ। কার স্বার্থে প্রিজাইডিং অফিসার চেঞ্জ করছেন। এমপি কী করে প্রচারণায় আসে?কী করছে নির্বাচন কমিশন।

Manual1 Ad Code

নির্বাচন কমিশনকে অথর্ব উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন মানুষের মাঝে আস্থা আনতে পারতো। আমরা কীভাবে আস্থা রাখতে পারি? অনেকগুলো অভিযোগ আছে, যেগুলো মিডিয়াতে প্রকাশিত হয়েছে। ডিজিটাল ক্যামেরা নিয়ে তারা (নির্বাচন কমিশন) সমস্ত শহরে প্রদক্ষিণ করছে। একটাও ব্যবস্থা নিতে পারেনি। তারা (আওয়ামী লীগ) স্টেজ বেঁধে প্রোগ্রাম করেছে। আমাদের জন্য আইন, তাদের জন্য আইন নাই।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। আজ সোমবার (৩০ জুলাই) ২৭ ওয়ার্ডের মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code