সিলেটে উৎকণ্ঠার ভোট আজ

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

সিলেটে উৎকণ্ঠার ভোট আজ

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চতুর্থ নির্বাচন আজ (সোমবার)। প্রথমবারের দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে রয়েছে উৎকণ্ঠা। তবে শান্তিপূর্ণ পরিবেশের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা থাকছেন নিরাপত্তার দায়িত্বে। মাঠে আছেন জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual2 Ad Code

গতকাল রোববার (২৯ জুলাই) প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরবর্তী সময়ে সিলেটে নির্বাচনী মাঠে ঘটেছে নানা অঘটন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন, আরেকটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আরেকটি ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা, বিএনপির মেয়র র্প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার, শিবির ক্যাডারদের সশস্ত্র মহড়া, ছয় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি প্রভৃতি ঘটনা উত্তাপ ছড়িয়েছে সিলেট সিটিতে।

এসব ঘটনার ফলে আজ ভোটের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে কিনা, তা নিয়ে উৎকণ্ঠা আছে সাধারণ ভোটারদের মধ্যে। অন্যদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। অবশ্য নির্বাচন কমিশন বলছে, শঙ্কার কোন কারণ নেই। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

নিরাপত্তা ব্যবস্থা
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, নগরীর প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ জন সদস্য নিয়ে একটি করে মোবাইল ফোর্স থাকবে। নগরীর প্রতি তিনটি ওয়ার্ড মিলিয়ে ১০ সদস্যের একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। ২৭টি ওয়ার্ডে থাকবে র‌্যাবের ২৭টি টিম। রয়েছে ১৪ প্লাটুন বিজিবি। সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্র রয়েছে। তন্মধ্যে ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ জন করে সদস্য দায়িত্বে থাকবেন। সাধারণ কেন্দ্রগুলোতে নিরাপত্তায় থাকবেন ২২ জন করে সদস্য। নির্বাচনে দায়িত্ব পালন করছেন নয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Manual8 Ad Code

কেন্দ্রে গেল সরঞ্জাম
আজ দুপুর থেকে সিসিক নির্বাচনের ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণের প্রয়োজনীয় সকল সরঞ্জাম পাঠানো শুরু হয়। কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল প্রভৃতি কেন্দ্রে পাঠানো হয়।

এ সময় সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আমরা প্রস্তুত। সকল কেন্দ্রে নিরাপত্তা সহকারে সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করতে শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Manual3 Ad Code

ইসির প্রস্তুত
সিলেটে ১৩৪টি কেন্দ্রে ৯২৬টি ভোটকক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন করে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা এবং প্রতি ভোটকক্ষে দুজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এজন্য সবমিলিয়ে দুই হাজার ৯১২ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে ইসি। জরুরি প্রয়োজনে আরও ২৮৮ কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের জন্য এক সদস্যের একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা ছাড়াও নয়জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে ইসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code