সিটি নির্বাচন: সিলেটে দিনভর চলবে ভোটযুদ্ধ

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

সিটি নির্বাচন: সিলেটে দিনভর চলবে ভোটযুদ্ধ

Manual1 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন। রাত পোহালেই দিনভর চলবে ভোট যুদ্ধ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হবে এবার। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে পুলিশসহ বিভিন্ন বাহিনী পৌঁছে গেছে।

Manual3 Ad Code

আজ প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেবে নগরবাসী।

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

Manual4 Ad Code

রোববার নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রদান করবেন ৩ লাখ ২১ হাজার ৭শ’ ৩২ জন ভোটার। তারা ১ জন মেয়র, ২৬ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর (বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইতিমধ্যেই ১ জন নির্বাচিত) ও মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত করবেন।

Manual7 Ad Code

রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান সাংবাদিকদের বলেন, অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত। তিনি জানান, ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্বাচনী দায়িত্বপালন শুরু করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code