ভোট গ্রহণ শেষ, চলছে গণণা: নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

ভোট গ্রহণ শেষ, চলছে গণণা: নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের

Manual2 Ad Code

নানান অপ্রীতিকর ঘটনার মধ্যদিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণণা। আজ (সোমবার) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Manual7 Ad Code

ভোট চলাকালে সারাদিনই নগরীতে ছিল উত্তেজনা। অনেক কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগও পাওয়া গেছে।

Manual7 Ad Code

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত থাকলেও বাকি ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্র ২টি হলো- ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪)।

Manual8 Ad Code

নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন (ইসি)।

Manual3 Ad Code

এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন। অপরদিকে, আর সদ্য সাবেক সিসিক  মেয়র আরিফ ও জুবায়ের নির্বাচন বাতিলের দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code